শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ১১:৪৬ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

করোনা ভাইরাস সংক্রমন রোধে লকডাউন ইস্যুতে সরকারের সিদ্ধান্ত শতভাগ মেনে চলার আহ্বান , মেয়র গাজীপুর সিটিকর্পোরেশন ।

logoখবরের সময় ডেস্কবৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০, রাত ১২:৫৩ সময় 0396
করোনা ভাইরাস সংক্রমন রোধে  লকডাউন ইস্যুতে সরকারের সিদ্ধান্ত শতভাগ মেনে চলার আহ্বান , মেয়র গাজীপুর সিটিকর্পোরেশন ।

করোনা ভাইরাস সংক্রমন রোধে লকডাউন ইস্যুতে সরকারের সিদ্ধান্ত শতভাগ মেনে চলার আহ্বান , মেয়র গাজীপুর সিটিকর্পোরেশন ।

খবরের সময় ডেস্ক
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলায় সরকারের সিদ্ধান্ত শতভাগ মেনে চলতে নাগরিকদের প্রতি আহ্বান জানানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত ঘরে নামাজ আদায়ের অনুরোধও জানিয়েছেন তিনি। এই মহামারি মোকাবিলায় সিটি করপোরেশন সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী কাজ করছে বলেও জানিয়েছেন গাজীপুরের মেয়র। গতকাল বুধবার এক ভিডিও বার্তার মাধ্যমে এসব কথা বলেছেন করোনা ইস্যুতে কাজ করে দেশব্যাপী ব্যাপক সুনাম অর্জন করা এই মেয়র।
মেয়র বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতি মেনে করোনা মোকাবিলায় নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছি। মসজিদে সীমিত সংখ্যক লোক নিয়ে নামাজ আদায়ের ব্যাপারে ধর্ম মন্ত্রণালয় যে নির্দেশনা দিয়েছে সে অনুযায়ী কাজ সেটা যেনো আমরা শতভাগ মেনে চলি। কারণ দেশের যে কয়টি ঝুঁকিপূর্ণ জেলা রয়েছে গাজীপুর সেগুলোর মধ্যে অন্যতম।’
গাজীপুরের ব্যাপারে তিনি বলেন, ‘গাজীপুরের কোন কোন জায়গায় এই ভাইরাস রয়েছে সে ব্যাপারে আমরা এখনো নিশ্চিত নই। এখন যাচাই বাছাইয়ের কাজ চলছে। এছাড়া এই এলাকায় অনেক শ্রমজীবী ও ভাসমান মানুষ রয়েছেন। তাই মসজিদে যাওয়ার বিষয়ে যে কথাটি বলা হয়েছিলো সেটা এখনই অনুসরণ করা উচিত হবে না। কারণ মসজিদে ব্যাপকভাবে যাওয়া শুরু করলে এই ভাইরাস আরো বিস্তর পরিসরে ছড়িয়ে পড়তে পারে। এখনো মহল্লা, ওয়ার্ড এবং সিটির কোন কোন এলাকায় ভাইরাসের ঘনত্ব বেশি সে বিষয়ে এখনো আমরা নিশ্চিত নই। তাই ধর্ম মন্ত্রণালয়ের গাইডলাইন মেনে চলতে হবে আমাদের।’
ঘরের মধ্যে নামাজ আদায়ের আহ্বান জানিয়ে নাগরিকদের জাহাঙ্গীর আলম বলেন, ‘এই ভাইরাসে আমাদের পরিবার, সন্তান এবং সমাজের প্রতিটি মানুষ আতঙ্কের মধ্যে আছে। বিশ্বের অনেক মুসলিম দেশেও এই সময়ে ঘরে বসে নামাজ আদায় করা হচ্ছে। তাই আমাদেরও উচিত সামাজিক ও ধর্মীয় জমায়েত এড়িয়ে চলা। তাই সবার জীবণ রক্ষার জন্য সরকারের নির্দেশ মেনে চলতে সকল নাগরিকদের অনুরোধ করছি আমি।’
প্রসঙ্গত, করোনাভাইরাস মোকাবিলায় অন্যান্য জনপ্রতিনিধি নিয়ে যখন নানা সমালোচনা হচ্ছে, ঠিক এই সময়ে সৃজনশীল নানা কাজ করে শুরু থেকেই দেশবাসীর প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছিলেন গাজীপুরের মেয়র। নিজের অর্থ খরচ করে বিদেশ থেকে মাস্ক, থার্মোমিটার, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীসহ অন্যান্য উপকরণ এনে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। এসব উপকরণ দেশের বিভিন্ন হাসপাতালে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এছাড়া চিকিৎসকদের থাকার জন্য আবাসিক হোটেলের ব্যবস্থা করেছেন গাজীপুরের এই মেয়র। এছাড়া, দরিদ্র, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী এবং ভাসমান মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন মেয়র জাহাঙ্গীর আলম। সূত্র,লাইভনিউজ বিডি

বিষয়- তথ্য প্রযুক্তি, করোনা ভাইরাস, জেলা প্রশাসন,গাজীপুর

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর